শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

চট্টগ্রাম উপকূল ছেড়েছে ‘মোরা’ ১১টা নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ সকাল সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক সামসুদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতরে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান তিনি।

তিনি জানান, এটি কক্সবাজারের টেকনাফ, সেন্টমার্টিন ও চট্টগ্রামের কুতুবদিয়া অতিক্রম করে এটি ভারতের মনিপুরের দিকে এগোবে ।

তিনি আরো বলেন, ‘মোরা’ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে টেকনাফে ও ১১৪ কিলোমিটার বেগে সেন্টমার্টিনে আঘাত করে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে। ঘুর্ণিঝড় 'মোরা' ইতিমধ্যেই কুতুবদিয়ার হয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল ছুঁয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে গেছে।

উপকুলে আঘাত হেনেছে মোরা লণ্ডভণ্ড সেন্টমার্টিন

পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি অফিসার মাহমুদুল আলম জানান, ঘুর্ণিঝড়টি কুতুবদিয়া থেকে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল ছুঁয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ৮৯ থেকে ১১৭ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। এতে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। বাতাসের সঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এর আগে আজ মঙ্গলবার ভোরে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন সমুদ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মোরা’। এদিন ভোর ৫টা থেকে ধীরে ধীরে বাতাসের গতি বাড়তে থাকে। সকাল সোয়া ৮টার দিকে ঘূর্ণিঝড়টি কক্সবাজার অতিক্রম করে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ