শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বামপন্থী দলকে নিষিদ্ধ করেছে বাহরাইন সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাহরাইনের সবচেয়ে বড় বামপন্থি দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যাকশন সোসাইটি বা ওয়াদকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। সন্ত্রাসবাদ ও সহিংসতা ছড়ানোর অভিযোগে এ সিদ্ধান্ত নেয় সরকার।

আজ (বুধবার) বাহরাইনের একটি আদালত ওয়াদকে বিলুপ্ত এবং দলের সমস্ত সম্পত্তি সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছে। এর আগে গত মার্চ মাসে বাহরাইনের বিচার মন্ত্রণালয় দলটিকে দেশে সন্ত্রাসবাদ ও সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্য অভিযুক্ত করে। এছাড়া, এ দলের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে হত্যার অভিযোগ করা হয়েছে।

গত বছর বাহরাইন সরকার শিয়া নেতৃত্বাধীন প্রধান বিরোধী রাজনৈতিক জোট আল-ওয়েফাক ন্যাশনাল ইসলামি সোসাইটি এবং ইসলামিক এনলাইনমেন্ট সোসাইটিকে নিষিদ্ধ করে সরকার। এছাড়া, আল-ওয়েফাকের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে।

বাহরাইনে শীর্ষ আলেমদের বৈঠক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ