রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এই বাজেট অর্থমন্ত্রীর নয়, শেখ হাসিনার বাজেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে আওয়ামী লীগের বাজেট বলে অভিহিত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘এ বাজেট, লুটপাটের বাজেট। এই বাজেট অর্থমন্ত্রীর নয়, শেখ হাসিনার বাজেট।’

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে আইনজীবীদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘এটি নিজেদের পকেট ভারী করতে এই বাজেট। এই বাজেট অর্থমন্ত্রী তৈরি করেননি, এটি শেখ হাসিনার কথামতো তৈরি করা হয়েছে ।’

বিএনপি চেয়ারপারসন বলেন,  ‘বাজেটের কী দরকার? প্রত্যেক বারই তো বাজেট করা হয় এবং সে বাজেট শেষ হয়।’ তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করছে তারা। সরকারের এই অপচেষ্টা সফল হবে না। ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করলে, সেখান থেকেই সরকারকে বিদায় নিতে হবে।’

বাজেট: দাম বাড়বে যেসব পণ্যের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ