রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গরীব-দুস্থদের মাঝে খালেদা জিয়ার বস্ত্র ও ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো গতকাল রাজধানীতে দুস্থদের  মাঝে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বেলা পৌনে ১১টার দিকে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে থেকে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন বেগম জিয়া। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় চেয়ারপারসনের সঙ্গে ছিলেন।

দলের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেগম জিয়া গতকাল ডিসিসি মার্কেট (গুলশান-১) ওয়ারলেস গেট (মহাখালী), বাড্ডা মোল্লাপাড়া লিঙ্ক রোড, রামপুরা মালিহা কমিউনিটির পূর্ব পাশে, ডুমনি ইউনিয়ন (৩০০ ফুট), খিলক্ষেত-নিকুঞ্জ (কারওয়াস), প্রাইম ব্যাংক (উত্তরা জসিম উদ্দিন), আমীর কমপ্লেক্সের সামনে (উত্তরা), মিরপুর -১১ নম্বর বাসস্ট্যান্ড-এর পূর্ব পাশে বিএফসির সামনে,

মিরপুর-১ শাহ আলী মাজার এবং কোনাবাড়ী বাস স্টেশন মোড়, কাজী পাড়া বাসস্ট্যান্ড, দারুস সালাম, শ্যামলী, কাওরান বাজার (প্রগতি) এবং এফডিসি গেটসহ অন্তত ২০টি স্থানে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে উত্তরার জসিম উদ্দিন রোডে বস্ত্র বিতরণ মঞ্চ পুলিশ সকাল দশটায় ভেঙে দেয় বলে বিএনপি অভিযোগ করেছে। আজ বৃহস্পতিবারও তিনি বস্ত্র বিতরণ করবেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ