শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

আফগানিস্তানে দাফন অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার (৩ জুন) এক দাফন অনুষ্ঠানে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২০ জন। আহত হয়েছেন কমপক্ষে কমপক্ষে ৩৫ জন।

শুক্রবার এক প্রতিবাদ বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের দাফন অনুষ্ঠানে এ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরা

বোমা হামলায় নিহত আফগান সিনেটের ডেপুটি স্পিকারের ছেলে সালেম ইজিদিয়ার-এর দাফনে এ বিস্ফোরণ ঘটে। শুক্রবারের প্রতিবাদ সমাবেশে নিহত ৫ জনের একজন ছিলেন এই সিনেটরের ছেলে।

বুধবার কাবুলে বোমা হামলায় ৯৯ জন নিহত হওয়ার ঘটনায় ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল। হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য আফগান সরকারকে দায়ী করে জনগণ রাস্তায় নামলে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এ সময় পুলিশের গুলিতে অন্তত ৬ বিক্ষোভকারী নিহত হন।

আফগানিস্তানে কূটনৈতিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬০

সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু এলাকায় ধারাবাহিকভাবে হামলা হয়েছে। নিরাপত্তা ইস্যুগুলো শনাক্ত করতে ব্যর্থ হওয়ার জন্য সরকারকে দায়ী করে থাকে অনেকে। গত ৩১ মে কাবুলের কূটনৈতিক এলাকায় হামলায় ৯৯ জন নিহত হওয়ার পর সে ক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ