মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

গাইবান্ধায় এসআইসহ ৪ পুলিশ সদস্য ক্লোজড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধায় হাতকড়াসহ পুলিশের কাছ থেকে আসামি পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হওয়ার ঘটনায় সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহম্মেদসহ চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

ক্লোজড হওয়া চার পুলিশ সদস্যরা হলেন, সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ। কনস্টেবল শাহানুর রহমান, মোস্তাফিজার রহমান ও নারী কনস্টেবল নার্গিস বেগম।

শুক্রবার রাত ১২টায় গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্ব অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বগুড়ার কাহালু উপজেলার একটি বাসা থেকে অপহৃতাকে উদ্ধারসহ আসামি রিপনকে গ্রেফতার করে। পরে একটি মাইক্রোবাসে করে ভিকটিম ও রিপনকে সুন্দরগঞ্জে আনা হচ্ছিলো। এসময় সন্ধ্যার পর ঢাকা-রংপুর মহাসড়কে রিপন প্রসাব করার কথা বললে পুলিশ তাকে নামায়। পরে রিপন দৌড়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। রিপন চন্দ্র দাস সুন্দরগঞ্জ উপজেলার হাতিয়া গ্রামের বাবলু চন্দ্র দাসের ছেলে।

‘শাহবাগে ইমরানকে দেখা মাত্র পচা ডিম ছোড়া হবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ