রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপিলেও বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনের ১ তারিখ থেকে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়াতে আদালতের আপিল বহাল রয়েছে। এখন সিদ্ধান্ত কার্যকরে আর কোনো বাধা থাকছে না।

এর আগে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত ৬ মাস স্থগিত করেছিল হাইকোর্ট। সেই আদেশ স্থগিত করে চেম্বার জজ আদালতের দেয়া আদেশ আজ সোমবার বহাল রেখেছেন আপিল বিভাগ।

এর ফলে আপাতত গ্যাসের দাম বৃদ্ধি কার্যকর করতে পারবে সরকার।

একই সঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের দেয়া রুল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করারও আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ২৮ মে দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোট। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ৩০ মে হাইকোর্টের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়।

আজ পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি নিয়ে চেম্বার জজ আদালতের আদেশ বহাল রাখেন।

গত ২৩ ফেব্রুয়ারি আটটি গ্রাহক শ্রেণিতে দুই ধাপে গ্যাসের মূল্যবৃদ্ধি করে বিইআরসি। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে হাইকোর্টে রিট করেছিলেন স্থপতি মোবাশ্বের হাসান।

আবার বাড়ছে গ্যাসের দাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ