মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

পাহাড়ধস; পুলিশের ইফতার স্থগিত বরাদ্দকৃত টাকা পাচ্ছে দুর্গতরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম: তিন পার্বত্য জেলায় পাহাড়ধসে নিহতদের সমবেদনায় ইফতার মাহফিল বাতিল করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। একই সঙ্গে ইফতার মাহফিলের জন্য বরাদ্দকৃত টাকা দুর্গতদের দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ১৭ জুন নগরীর জিইসি কনভেনশন সেন্টারে পুলিশের এই ইফতার মাহফিলের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা বলেন, ‘প্রাকৃতিক বিপর্যয়ে চট্টগ্রাম ৩৫ জন প্রাণ হারিয়েছে। রাঙ্গামাটিতে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এমন অবস্থায় ইফতার মাহফিল করা শোভনীয় বলে আমরা মনে করি না। লাশের উপর দাঁড়িয়ে ইফতারি হয় না। ’

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল বর্ষণে পাহাড়ধসে রাঙ্গুনিয়ায় ২৪ জন, চন্দনাইশে ৪ জন, রাউজানে ৩ জন, ফটিকছড়িতে ২ জন এবং বাঁশখালীতে ২ জন মোট ৩৫ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া জেলার বিভিন্ন এলাকায় মানুষ এখনো পানিবন্দি।

ঝড়ে গাছপালা ভেঙ্গে রাস্তায় উপড়ে পড়ায় বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয়েছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যন্ত মানুষ মানবেতর জীবন যাপন করছে। এই অবস্থায় ইফতার ও দোয়া মাহফিল স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আমন্ত্রিতদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় পুতিনের শোক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ