শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে সারা দেশে ১১০টি বিশেষ মাদরাসা করবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ইসলামের রাজনৈতিক ব্যবহার, ভুল ব্যাখ্যা রোধ ও ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে সারা দেশে আপাতত ১১০টি বিশেষ মাদরাসা প্রতিষ্ঠা করছে সরকার।

আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  (ডিএসসিসি) কর্মকর্তা ও আওয়ামী লীগের ঢাকা মহানগরের নেতাদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে হানিফ এই মন্তব্য করেন।

ইফা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হানিফ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা জানান।

‘আমরা সাধারণ ইফতার মাহফিলে কোনো রাজনৈতিক কথা বলতে চাই না। এসব বলতে গেলে রোজাদার মানুষ আহত হন, এটা আমরা বুঝি। কিন্তু বেগম খালেদা জিয়া ইফতার মাহফিলের নামে যেসব মিথ্যাচার করছেন, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক সুবিধা হাসিলের চেষ্টা করছেন, তা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। আমরাও করি না। তাই অনিচ্ছা সত্ত্বেও এসবের জবাব দিচ্ছি। না হলে এসব মিথ্যাচার প্রতিষ্ঠিত হয়ে যাবে’, বলেন হানিফ।

প্রধানমন্ত্রী কওমি মাদরাসাকে স্বতন্ত্র শিক্ষাব্যবস্থা হিসেবে স্বীকৃতি দিয়েছেন: মতিয়া চৌধুরী

ইফার মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ