শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

কাতারে পৌঁছেছে তুর্কি সেনাদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে তুর্কি সেনাবাহিনীর প্রথম সেনাদলটি কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে।

তুরস্কের সেনারা রোববার তারিক বিন জিয়াদ সামরিক ঘাঁটিতে প্রথম মহড়ায় অংশ নেন সেনারা। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

দুই দেশের সামরিক শক্তি সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এ ধরনের মহড়ার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা হচ্ছিল। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা ও জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে এ মহড়াকে।

চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের নেতৃত্বে নয়টি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন এবং ইরানকে সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর, জর্ডানসহ নয়টি দেশ।

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে সৌদি পৌঁছেছেন তুর্কি প্রধানমন্ত্রী

তবে বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

চলতি মাসের শুরুর দিকে তুরস্কের পার্লামেন্ট কাতারে নিজেদের সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের বিষয়টি অনুমোদন করে। অবশ্য ২০১৬ সালেই কাতারের সঙ্গে এ ব্যাপারে চুক্তি হয়েছিল তুরস্কের।

চলতি মাসের ৫ তারিখে সৌদি আরবের নেতৃত্বের দেশগুলো কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন শুরু করলে সর্বপ্রথম তুরস্কই দোহার পাশে থাকার ঘোষণা দেয়। কাতারের সংকট সমাধানের জন্য বরাবরই চেষ্টা করে আসছে আঙ্কারা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ