শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

খেলাফত যুব মজলিস মুক্তাগাছার তাফসিরুল কুরআন ও ইফতার মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ রায়হান রাযী: খেলাফত যুব মজলিস ময়মনসিংহের উদ্যোগে (১৯ জুন) সোমবার বরকতময় মাহে রমজানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সংগঠক, কর্মী, ও বিভিন্ন পর্যায়ের শাখা উপ-শাখার দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্তাগাছা শাখার সভাপতি মাওলানা মুরশিদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক রমযানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বলেন,  রমযান সিয়াম সাধনার মাস, এই মাসকে আল্লাহ তায়ালা অনেক দামি করেছেন। এই মাসের আমলকারী ব্যক্তি দিগুণ সওয়াবের অধিকারী হবে। এই মাসে আল্লাহ তায়ালা পবিত্র কুরআন মাজিদ নাযিল করেছেন। আর কুরআন হল পরশপাথর, যেই পরশপাথর মানুষকে আলোকিত করতে পারে। তাই কুরআন অনুযায়ী যদি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করা হয়, তাহলে দেশে আর কোন যুলুম, অত্যাচার, নিপীড়ন থাকবে না। বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পাবে।

তিনি বর্তমান বাজেটের কথা তুলে ধরে বলেন, সরকারের পক্ষ থেকে যে বাজেট প্রণয়ন করা হয়েছে তা সাধারণ মানুষের নাগালের বাইরে। সরকারের এবং বড়-বড় ব্যবসায়ীদের স্বার্থে এই বাজেট প্রকাশ করা হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোমেনশাহী যুব মজলিসের সহ-সভাপতি মাওলানা হাবীবুর রহমান, মুক্তাগাছা উপজেলার সহ-সভাপতি হা: হাবীবুর রহমান, ইত্তেফাকুল উলামা মুক্তাগাছার সভাপতি মুফতী আকরাম হুসাইন, ইত্তেফাকুল উলামার সাংগঠনিক সম্পাদক মুফতী মুহিব্বুল্লাহ, বিশিষ্ট লেখক, গবেষক মা: লাবিব আব্দুল্লাহ, যুব মজলিস (খ) শাখা ফরিদাবাদ মাদ্রাসার নির্বাহী সদস্য, মুহাম্মাদ আনোয়ার হুসাইনসহ আরও অনেকেই।

উল্লেখ্য, ইফতারের আগে আল্লামা শাহ আহমাদ শাফীর সুস্থ কামনা দীর্ঘ  মোনাজাত করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ