মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত২: টাঙ্গাইলে ১৫ সেনা সদস্য আহত নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন।

সোমবার বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ভাটিপাড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিতহরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজ উল্লাহ নোয়াগর গ্রামের মৃত জমাদার উল্লাহর ছেলে এবং বানিয়াচং উপজেলা সদরের মাতাপুর মহল্লার মমতাজ হোসেনের ছেলে আমির হোসেন।

এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শ্যামলি পরিবহন বাসের সুপার ভাইজার লাবলু মিয়া ওরফে দুলাল (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ভেতর থাকা ১৫ সেনা সদস্য। তাদের সকলকে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত সেনা সদস্যদের মধ্যে আনোয়ার (২৪), রেজাউল (২২), সবুজ (২৪), মকবুল (২২), রুবেল (২৫), নাছির (২৪) ও শহিদুলের (২৬) অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল সুত্র।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ