শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

আফগানিস্তান ও সিরিয়ায় পৃথক হামলায় ২ নারী পুলিশসহ ৩০ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশে তালেবান হামলায় দুই নারী পুলিশ নিহত হয়েছে। বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় মাহফোজুল্লাহ্ আকবরি এলাকার পুলিশের এক মুখপাত্র একথা জানান।

তিনি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, দুই নারী পুলিশ কর্মকর্তা তাদের পরিবারের সঙ্গে সময় কাটাতে দুই দিন আগে স্পিনগুল গ্রামে যান। তালেবান সদস্যরা পরিচয় জানার পর বুধবার বিকেলে তাদের গুলি করে হত্যা করে। তবে এখন পর্যন্ত তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি।

এদিকে, সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের একটি গ্রামে বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত কয়েক ডজন মানুষ।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার আল দাবলানে বিমান হামলা চালানোর পর ৪৮ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার অঞ্চলটিতে হামলা চালানো হলো। তবে হামলাকারী যুদ্ধবিমানটির পরিচয় শনাক্ত করা যায়নি।

এর আগে গত সোমবার ওই অঞ্চলের আল মায়েদায় একটি ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায় জোট বাহিনী। এ ঘটনায় অন্তত ৫৭ জন নিহত হন। ভবনটি আইএসের কারাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট ও রুশ মদদপুষ্ট সিরিয়ার সরকারি সেনাবাহিনী উভয়েই ওই উপত্যকায় অবস্থিত শহর ও গ্রামগুলোতে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

তবে এখনও পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট ও সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষ থেকে বুধবারের হামলা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও সোমবারের হামলার দায় স্বীকার করেছিল মার্কিন জোট।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ