মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাঙামাটির লংগদু উপজেলার গলাছড়ি এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

অভিযানে ২টি একে- ৪৭, ১টি অটোমেটিক রাইফেল, ১টি চাইনিজ রাইফেল, ৪টি ম্যাগাজিন, ১৫২ রাউন্ড গুলি, ৫টি মোবাইল সেট, কয়েকজোড়া পোশাক উদ্ধার করা হয়েছে। লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মোমিনুল ইসলাম জানান, বুধবার রাত তিনটা থেকে গলাছড়ি এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। সকালেও অভিযানে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এই অভিযান অভ্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

তবে যেখানে অভিযান চালানো হয়েছে সেটি পাহাড়ে কোনও আঞ্চলিক দলের নিয়ন্ত্রিত এলাকা কিনা তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ