শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

ভারতে জাতিগত নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতে গো-রক্ষার নামে উগ্র হিন্দু কর্তৃক সে দেশের সংখ্যালঘু মুসলমানের উপর ধারাবাহিক নির্যাতন, হত্যার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী।

তিনি ভারতের সংখ্যালঘু মুসলমানদের রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহবান জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতিও আহবান জানিয়ে বলেছেন, সরকার যেন প্রতিবেশী দেশটিতে জাতিগত মুসলিম নিধন বন্ধে ভারত সরকারকে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে তাগিদ দেয়।

আজ (৬ জুলাই) বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতি তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহারকে উদ্ধার করায় প্রধানমন্ত্রীকে হেফাজতের ধন্যবাদ

তিনি বলেন, ২০১৪’র নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি’র দুইটা শ্লোগান ছিলো- Vote for Modi, give life to the cow অর্থাৎ- মোদিকে ভোট দিয়ে গরুকে জীবন দিন এবং The cow will be saved, the country will be saved অর্থাৎ ‘গরু বাঁচলে দেশ বাঁচবে’।

যদিও ভারত অন্যতম প্রধাণ গরুর মাংস রপ্তানিকারক দেশ। তারা পৃথিবীর মোট গরুর মাংসের ২৫% চাহিদা পুরণ করে এবং বছরে চার বিলিয়ন ডলার আয় করে। অথচ হিন্দু সমাজের বাইরে অহিন্দুদের জন্য সবচেয়ে সস্তা প্রোটিনের উৎস গরুর গোস্ত নিষিদ্ধ করে মানুষের খাদ্যাভ্যাসকেও নিয়ন্ত্রণ করতে চাইছে ভারত সরকার।

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমরা ভারতের সাম্প্রতিক গোরক্ষার রাজনীতিতে গভীরভাবে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে গো-রক্ষার নামে চলতে থাকা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে নিরপেক্ষ তদন্ত করে ভারতীয় রাজনীতির সহিংসতা থেকে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে হিন্দুত্ববাদিদের জাতিগত নিপীড়ন থেকে রক্ষা করার জন্য আমরা উদাত্ত আহবান জানাচ্ছি। পাশাপাশি আমরা এটাও চাই যে, ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘু মুসলমানদের রক্ষায় ভারত সরকারকে বাংলাদেশ সরকার যেন নিজেদের গভীর উদ্বেগের কথা জানিয়ে গো-রক্ষার নামে জাতিগত মুসলিম নির্যাতন ও হত্যা বন্ধে জোর তাগিদ দেয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ