রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিধানসভায় বিস্ফোরক, জরুরি বৈঠকে যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের উত্তরপ্রদেশ বিধানসভার মধ্য থেকে ৬০ গ্রাম বিস্ফোরক পাউডার উদ্ধার করা হয়৷ গত ১২ জুলাই কুকুর দিয়ে তল্লাশির সময় বিস্ফোরকের সন্ধান মেলে। বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

ফরেন্সিক রিপোর্টে জানানো হয়েছে, পিইটিএন (পেনটায়েরিথ্রিটল টেনট্রানাইট্রেট) জাতীয় বিস্ফোরক মিলেছে। ওই বিস্ফোরক প্লাস্টিক জাতীয় হওয়ায় সহজেই মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায়। এমনকি ওই বিস্ফোরক স্নিফার ডগেরও নজর এড়াতে সক্ষম।

ধর্মীয় স্থানের কাছে মদের দোকান রাখা যাবে না; যোগি আদিত্যনাথ

এদিকে ঘটনাটি খতিয়ে দেখতে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ বিধায়কদের নিরাপত্তা ও বিধানসভার মধ্যে বিস্ফোরক নিয়ে উদ্ধারের ঘটনায় বেশ উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷

বিধানসভার মধ্যে বসানো সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখারও কাজ শুরু হয়েছে৷ রাজ্যের অত্যন্ত গুরুত্ব ও সংরক্ষিত এলাকার মধ্যে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখোমুখি বিধায়কদের নিরাপত্তা৷

এম/আর/এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ