শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

খুলে দেওয়া হয়েছে আল আকসা মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ারইসলাম: দুইদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে আল আকসা জামে মসজিদ। গত শুক্রবার ইসরাইলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর ইসরাইলি পুলিশ আল আকসা মসজিদ বন্ধ করে দেয়। শুক্রবারে জুমার নামাজও পড়তে দেয়া হয়নি।

গতকাল রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে মসজিদ খুলে দেয় পুলিশ।

তবে ভবিষ্যতে নিরাপত্তা বৃদ্ধির জন্য সেখানে মেটাল ডিটেক্টর বসানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, আল আকসায় মেটাল ডিটেক্টর বসাতে নির্দেশ দেওয়া হয়েছে, আর মসজিদ রবিবার খুলে দিতে বলা হয়েছে।

গত শুক্রবার আল আকসা মসজিদ এলাকায় পুলিশের গুলিতে তিনজন নিহত হয়। গোলাগুলির ঘটনার পর ইসরাইলের পুলিশ আল আকসা মসজিদ বন্ধ করে দেয়।

ইসরাইলের পুলিশের দাবি, নিহত তিনজন গুলি ছুঁড়ে তিন ব্যক্তিকে আহত করে পালানোর সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা নিহত হয়। এ ঘটনায় জেরুজালেমের শীর্ষ মুসলিম নেতা শেখ মুহাম্মদ আহমেদ হুসেইনকে আটক করা হয়। তিনি কুদসের গ্র্যান্ড মুফতি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ