শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ঘুষের ৫ লাখ টাকাসহ নৌ পরিবহনের প্রধান প্রকৌশলী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘুষের ৫ লাখ টাকাসহ নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার একেএম ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল।

মঙ্গলবার নৌ পরিবহন দফতরে ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয়।

দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, “বেলা দুইটার দিকে বিআইডব্লিউটিআই অফিস থেকে পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয়।”

দুদক কর্মকর্তা জানান, বেঙ্গল মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস'র জাহাজের নকশা অনুমোদনের জন্য তিনি এই টাকা গ্রহণ করেছিলেন। ওই প্রতিষ্ঠানের অথরাইজড পার্সন এএনএম বদরুল আলমের কাছ থেকে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২১টি জাহাজের নকশা অনুমোদনের জন্য প্রতিটি জাহাজের জন্য আকারভেদে ৫-১৬ লাখ টাকা দাবি করেছিলেন ফখরুল ইসলাম।

গ্রেফতার অভিযানে নেতৃত্বে দেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার। অভিযানে অংশ নেয়া অন্যদের মধ্যে ছিলেন দুদকের ঢাকা-১ এর উপ পরিচালক মো. ইব্রাহিম, সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুল ওয়াদুদ, মো. মনিরুল ইসলাম, নুর-ই আলমসহ মোট ৯ সদস্য।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ