শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করলো ভারত সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম : বিতর্কিত টিভি আলোচক ডা. জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করেছে ভারত।আজ মঙ্গলবার মুম্বাই আঞ্চলিক পাসপোর্ট অফিস এ বাতিল আদেশ দেয়।

এর আগে মুম্বাই পাসপোর্ট অফিস থেকে তাকে ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। ওই সময়ের মধ্যে তিনি পাসপোর্ট জমা দিতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

ভারতীয় পাসপোর্ট বিভাগ থেকে জানানো হয়েছে, ২০১৬ সালে ঢাকায় ‘হলি আর্টিজান ক্যাফে’ হামলায় জাকিরের বিরুদ্ধে অভিযোগ থাকায়, তার পাসপোর্ট কেন বাতিল করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

চলতি মাসের শুরুতে ইস্যুকৃত ওই নোটিশে আরো বলা হয়েছে, ১৩ জুলাইয়ের মধ্যে জাকির নায়েককে এর কারণ দর্শাতে হবে। তা না হলে তার পাসপোর্টসহ অন্যান্য ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র অবৈধ ঘোষণা করা হবে।

সৌদি আরবের নাগরিকত্ব পেলেন ডা. জাকির নায়েক

ঢাকার গুলশানে হলি আর্টিজানে নিহত জঙ্গিদের কয়েকজন জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। গুলশান হামলার পর জাকির নায়েকের কার্যকলাপ নজরদারিতে আনা হয়।

গত বছরের ১ জুলাই অর্থাৎ গুলশান হামলার দিন তিনি ভারত ছেড়ে সৌদি আরবে আশ্রয় নেন এবং পরবর্তীতে সেদেশের নাগরিকত্ব নিয়ে বসবাস শুরু করেন বলে বিভিন্ন খবরে বলা হয়।

এরপর ১৮ নভেম্বর ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জাকির নায়েক ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করে।

এছাড়া জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) নিষিদ্ধ করে ভারত। বন্ধ করে দেওয়া হয় তার পরিচালিত এনজিও এবং টেলিভিশন চ্যানেল।

সূত্র : ইন্ডিয়া টুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ