শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সার্জেন্টকে মারধরের ঘটনায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দোতলা বাস উল্টো পথে যাওয়ার ঘটনায় বাধা দেয়া সার্জেন্টকে মারধরের কারণে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপরের দিকে হামলার শিকার ট্রাফিক সার্জেন্ট কায়সার হামিদ রাজধানীর রমনা থানায় মামলাটি করেছেন। মামলায় তিনটি দোতলা বাসের চালক, চালকের সহকারী ও অজ্ঞাতনামা ছাত্রদের আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেপুলিশের ট্রাফিক (দক্ষিণ) বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন জানান, তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সকাল সোয়া ৯টায় ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক, দক্ষিণ) একজন কর্মকর্তা বলেন, “ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনায় খুবই ক্ষুব্ধ হয়েছেন। তারা নিয়ম ভঙ্গকারী ও হামলাকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলার সিদ্ধান্ত দিয়েছেন।”

সোমবার বিকাল ৫টায় শাহবাগের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস বাংলামোটর মোড়ে গিয়ে থামে। এ সময় কয়েকজন ছাত্র কারওয়ান বাজারের (সোনারগাঁও ক্রসিং) দিক থেকে শাহবাগগামী গাড়িগুলোকে থামিয়ে দোতলা বাস দু'টিকে উল্টো দিকে নেয়ার চেষ্টা করে। তখন সেখানে কর্তব্যরত সার্জেন্ট উল্টো পথে যেতে বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাস থেকে আরও কয়েকজন ছাত্র নেমে সার্জেন্টকে মারধর শুরু করে। অবশ্য কিছু শিক্ষার্থী হামলাকারীদের থামানোর চেষ্টা করে।

এসময় আরেক সার্জেন্ট দ্রুত মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ শুরু করলে ছাত্ররা বাসে ফিরে যান। তখন বাস দু'টি সোজা পথেই কারওয়ান বাজারের দিকে চলে যায়।

কমিটিতে ৩৩% নারী প্রতিশ্রুতি দিয়ে নিবন্ধিত হয়ে বিপাকে ইসলামী দলগুলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ