শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে থাকবে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফিলিস্তিনি নাগরিকদের পক্ষে চীনের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকের পর একথা জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের সংগ্রামের পক্ষে নিজেদের সমর্থন অব্যাহত রাখবে চীন। চীন সবময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ওয়াফার প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ফিলিস্তিন-ইসরায়েল শান্তিচুক্তির ব্যাপারেও আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে চীন।

বৈঠকে শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, চীন সবসময়ই ফিলিস্তিনের ভালো বন্ধু। তারা সবসময়ই পাশে আছেন। সোমবার চীন সফরে যান মাহমুদ আব্বাস। সফরে তাকে সম্মান জানাতে গ্র্যান্ড মেডেল অফ প্যালেস্টাইন নিয়ে স্বাগত জানান জিনপিং।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ