শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করতে ট্রাম্প-নেতানিয়াহুর নতুন ষড়যন্ত্র ফাঁস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর মাঝে সম্পাদিত একটি গোপন চুক্তি প্রকাশ পেয়েছে। চুক্তিতে ফিলিস্তিন সংকটের দ্বি-রাষ্ট্রীয় সমাধান থেকে বের হয়ে আসার কথা বলা হয়েছে।

চুক্তিতে বলা হয়েছে, ‘মিসর গাজা অঞ্চল শাসন করবে এবং জর্ডানের হাতে থাকবে পশ্চিম তীরের একাংশের রাজনৈতিক নিয়ন্ত্রণ। তবে পশ্চিম তীরের উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ থাকবে ইসরাইলের হাতে। বিনিময়ে ইসরাইল আরব অধিবাসীদেরকে নাগরিকত্ব প্রদান করবে। এ চুক্তির নাম দেয়া হয়েছে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দী চুক্তি।

আল আকসায় অনুর্ধ্ব ৫০ ফিলিস্তিনি প্রবেশে বাধা, রাস্তায় নামাজ আদায় করে প্রতিবাদ

এ চুক্তি সম্পাদনের পূর্বে ইসরাইল আরব নেতাদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। সমঝোতার জন্য মিসরের সামরিক শাসক আবদুল ফাত্তাহ সিসি ও জর্ডানের শাসক দ্বিতীয় আবদুল্লাহসহ আরব নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে ইসরাইলি কূটনৈতিকরা।

চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ফেব্রুয়ারি ২০১৬ তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, মিসরের আবদুল্লাহ ফাত্তাহ সিসি, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু গোপন বৈঠকে মিলিত হন। মিসরের প্রেসিডেন্ট ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ বৈঠকেই শতাব্দী চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়।

মিডলইস্ট মনিটর থেকে আতাউর রহমান খসরুর অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ