শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

সৌদি নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক রদ-বদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে নিরাপত্তা ব্যবস্থায় জড়িত পদগুলোতে ব্যাপক রদ-বদল এনেছেন সৌদি বাদশাহ সালমান। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন।

রাজকীয় নিরাপত্তা দেখ-ভাল করার কাজে নিয়োজিত বাহিনীর প্রধানকেও সরিয়ে দিয়ে দায়িত্ব দেয়া হয়েছে নতুন আরেকজনকে।

কদিন ধরেই রদবদলের খবর আসছে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব থেকে। ভ্রাতুষ্পুত্রের জায়গায় নিজের পুত্রকে আকস্মিক যুবরাজ ঘোষণার খবর পুরনো হতে না হতেই এবার এসেছে দেশটির নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার খবর।

রাজ-নিরাপত্তার সাথে জড়িত উঁচু পদগুলোতে ব্যাপক পরিবর্তন এনেছেন সৌদি বাদশাহ সালমান। নতুন করে গঠন করেছেন একটি নিরাপত্তা এজেন্সি বা ‘সিকিউরিটি কাউন্সিল’।

এই এজেন্সিতে, একই ছাতাতলে কাজ করবে কাউন্টার টেররিজম এন্ড ডোমেস্টিক ইন্টেলিজেন্স বা সন্ত্রাস বিরোধী ইউনিট এবং সৌদির অভ্যন্তরীণ গোয়েন্দা-বাহিনী।

রাজ-নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর প্রধানকে-ও তার পদ থেকে সরিয়ে দিয়ে নিয়োগ দেয়া হয়েছে নতুন আরেকজনকে।

মোহাম্মদ বিন নায়েফ-এরই যুবরাজ এবং ভবিষ্যতে সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সিংহাসনের উত্তরাধিকারীর দায়িত্ব পান বাদশার নিজের পুত্র সালমান।

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান, যিনি মাত্র ক'দিন আগেই আকস্মিকভাবে যুবরাজ হিসেবে অভিষিক্ত হয়েছেন, তার টিমেও এসেছে পরিবর্তন।

বাদশাহ সালমানের ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ-এরই যুবরাজ এবং ভবিষ্যতে সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সিংহাসনের উত্তরাধিকারীর দায়িত্ব পান বাদশার নিজের পুত্র সালমান।

সৌদি নিরাপত্তাখাতে যে ব্যাপক রদবদল এসেছে, তা জানা গেছে বৃহস্পতিবারে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-এর প্রকাশিত খবরের বরাতে।

নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার কারণ হিসেবে বলা হয়েছে, সম্প্রতি যে সব পরিবর্তন এসেছে তার সাথে সঙ্গতি রেখে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রাখতেই আনা হয়েছে এই পরিবর্তন।

নতুন যে সিকিউরিটি এজেন্সি গঠিত হয়েছে এর প্রধানের দায়িত্ব পেয়েছেন আব্দুলাজিজ বিন মোহাম্মদ আল-হাওয়াইরিনি। নতুন এই এজেন্সির সকল তথ্য জানিয়ে এই জেনারেল সরাসরি সৌদি বাদশার কাছে রিপোর্ট করবেন।

রয়াল গার্ডের জেনারেল হামাদ আল-আওহালীর জায়গায় স্থালিভিষিক্ত হয়ে নতুন প্রধানের দায়িত্ব পেয়েছেন জেনারেল সুহেইল আল-মুতিরি।

আর এজেন্সি প্রধানের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল-কুয়ওয়াইজ। বিবিসি

ইসলামি দলের শীর্ষ নেতারা কে কোথায় নির্বাচন করবেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ