শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

মক্কায় বিদ্রোহীদের মিসাইল হামলা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে বলে জানিয়েছে সৌদি সেনাবাহিনী। সৌদি সেনাবাহিনী বলছে, মিসাইলটি পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। পরে তা মক্কা নগরীর ৭০ কিলোমিটার দক্ষিণে ধ্বংস করা হয়। তবে হুতিরা জানিয়েছে, মিসাইলটি মক্কার কাছে তায়েফ শহরে অবস্থিত সৌদি বিমানঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল।

মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র এই শহরে এখন হজ উপলক্ষে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেছেন। আর সেটা লক্ষ্য করেই কি এই মিসাইল ছোঁড়া হয়েছিল কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হজ বানচাল করার লক্ষ্যে শিয়া হুতিদের একটি চেষ্টার অংশ হিসেবে মিসাইলটি ছোঁড়া হয়েছে। আগামী মাসের শেষ দিকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।

এর আগেও সৌদি আরবের ভেতরে মিসাইল ছুড়েছিল হুতি বিদ্রোহীরা এবং বলা হয়েছিল এর কোন কোনটি মক্কার দিকে তাক করেই ছোঁড়া হয়েছিল। গত অক্টোবর মাসে হুতিরা একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে, যা মক্কার কাছে ভূপাতিত করা হয়। সৌদি আরবের উপসাগরীয় মিত্ররা এই হামলার নিন্দা জানিয়েছিল। কিন্তু নতুন এই হামলাটি হজের আগে একটি হুমকি হিসেবে মনে করা হচ্ছে। কারণ বিশ লাখের মতো মানুষ এ সময় মক্কা নগরীতে জমায়েত হওয়ার কথা রয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ