রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

মা মেয়েকে নির্যাতনকারী পৌর কাউন্সিলর গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ধর্ষণের শিকার ছাত্রী ও তার মাকে নির্যাতন করে ন্যাড়া করে দেয়ার সঙ্গে জড়িত বগুড়া বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মারজিয়া হাসান রুমকি ও তার মা রুমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে বগুড়া ডিবি পুলিশের একটি দল পাবনা শহর থেকে তাদের গ্রেফতার করেছে। তবে অপর নির্যাতনকারী তুফানের স্ত্রী আশা খাতুন ধরা পড়েনি।

বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ডিবি পুলিশের ইন্সপেক্টর আমিরুল ইসলামের নেতৃত্বে একটি দল রোববার রাত সাড়ে ৭টার দিকে পাবনা শহর থেকে রুমকি ও তার মা (তুফানের শাশুড়ি) রুমা খাতুনকে গ্রেফতার করে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, অপর আসামি আশা খাতুন এবং অন্যদের গ্রেফতারে করতে কয়েকটি টিম মাঠে রয়েছে। তারা শিগগিরই ধরা পড়বে বলে তিনি আশা করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ