রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

পাকিস্তানের প্রসংশায় গয়েশ্বর যা বললো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পাকিস্তানের বিচারবিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক কাঠামোর প্রসংশা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে রংপুর টাউন হলে রংপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এ প্রসংশা করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পাকিস্তানে ভালো গণতন্ত্র নেই, তারপরও ক্ষমতায় থাকা অবস্থায় একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়। তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর নওয়াজ শরিফকে পদত্যাগ করতে হয়। অথচ বাংলাদেশে তা হলে বিচারপতির লাশও খুঁজে পাওয়া যাবে না।’

গয়েশ্বর বলেন, ‘আগামী নির্বাচন খালেদা জিয়ার নেতৃত্বেই হবে। তাকে মাইনাস করে দেশে কোনও নির্বাচন করা আর বোকার স্বর্গে বাস করা একই কথা।’

দ্বিতীয় মেয়াদে রুহানির অভিষেক

তিনি আরও বলেন, ‘দুই মন্ত্রী সাজাপ্রাপ্ত হওয়ার পরেও তাদের মন্ত্রিত্ব থেকে সরানো হয়নি। এই সরকার আইনের কোনও তোয়াক্কা করে না। তারা আইনের অপব্যবহার করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।’

এর আগে গয়েশ্বর রায় সভা স্থলে এসে পৌঁছলে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মহানগর বিএনপি সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইছ আহমেদসহ প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ