বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বৃটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত বিচারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বৃটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন আখলাকুর রহমান চৌধুরী। রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। তার নিয়োগ কার্যকর হবে ২ অক্টোবর থেকে।যুক্তরাজ্যের বিচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়।

বিচারক আখলাকুর রহমান চৌধুরীকে ২০০৯ সালে রেকর্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। ২০১৬ সালে তাকে হাইকোর্টের ডেপুটি জাজ হিসেবে নিয়োগ দেয়া হয়। দ্রুত তিনি কাজে দক্ষতা দেখান এবং তারই ধারাবাহিকতায় সরকারের নজরে পড়েন। এর ফলে দ্রুত পদোন্নতি পেতে থাকেন। এখন থেকে পরিচিত হবেন বিচারপতি চৌধুরী হিসেবে।

বাংলাদেশি বংশোদ্ভূত সপ্নারা খাতুন এর আগে যুক্তরাজ্যের ক্রাউন কোর্ট ও ফ্যামিলি কোর্ট বিচারক হিসেবে নিয়োগ পেলেও আখলাকুর রহমান চৌধুরীই হচ্ছেন ব্রিটিশ হাই কোর্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক।

৫০ বছর বয়সী আখলাকুর রহমান চৌধুরী ১৯৯২ সালে ব্যারিস্টারি পাস করে আইন পেশায় যোগ দেন। এ পেশায় থাকা বাংলাদেশি বংশোদ্ভূত দুইজন কুইনস কাউন্সেলের (কিউসি) মধ্যে তিনি একজন। অন্যজন হলেন- ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

‘কমার্শিয়াল, এমপ্লয়মেন্ট ও ইনফরমেশন ল’ বিশেষজ্ঞ আখলাকুর রহমান চৌধুরী গ্লাসগো ইউনিভার্সিটি থেকে রসায়নে স্নাতক ডিগ্রিধারী। পরে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি পান।
আইন পেশায় যোগ দেওয়ার পর তিনি দ্রুত উন্নতি করতে থাকেন এবং এক পর্যায়ে শীর্ষ পাঁচ ব্রিটিশ আইনজীবীর তালিকায় চলে আসেন। লর্ড আরভিন অব লেয়ার্গ এবং লর্ড জাস্টিস ইলিয়াসের সঙ্গে আপিল আদালতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

অ্যাটর্নি জেনারেলের ‘এ’ প্যানেলভুক্ত আইনজীবী হিসেবে আখলাকুর রহমান চৌধুরী কিউসি দীর্ঘদিন ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এইচএমআরসি ও সরকারের অন্যান্য বিভাগে আইন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

ব্রিটিশ তথ্য কমিশনারের কাউন্সেল হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তথ্য অধিকার ও তথ্য সংরক্ষণ আইন নিয়ে অনেক মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই আইনজীবীকে ২০১৫ সালে কুইনস কাউন্সেল করে নেওয়া হয়।

স্কটল্যান্ডের গ্লাসগোর কমিউনিটি নেতা রেস্তোরাঁ ব্যবসায়ী প্রয়াত আজিজুর রহমান চৌধুরীর ছেলে আখলাকের জন্ম হ্যাম্পশায়ারে। স্ত্রী সফিনা ও তিন সন্তানকে নিয়ে তিনি লন্ডনে বসবাস করছেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ