রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

সাবেক থাই প্রধানমন্ত্রী ইংলাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সুপ্রিমকোর্ট।

দায়িত্বে অবহেলার অভিযোগে একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। খবর বিবিসির।

চাল ক্রয় প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার ভর্তুকি দিয়ে সরকারি অর্থ অপচয় করার অভিযোগে ২০১৫ সালের মার্চে ইংলাকের বিরুদ্ধে ওই মামলা হয়।

শুক্রবার ওই মামলার রায় দেয়ার কথা ছিল। কিন্তু ইংলাক এদিন আদালতে উপস্থিত হননি।

অবশ্য ইংলাকের আইনজীবীরা বলেছেন, তিনি (ইংলাক) কানের সমস্যায় ভুগছেন। তাই আদালতে হাজির হতে পারেননি।

তবে ইংলাকের আইনজীবীরা আদালতে এ সংক্রান্ত কোনো চিকিৎসা সনদ দেখাতে পারেননি। ফলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ইংলাকের অসুস্থতার বিষয়টি আমলে নেননি।

আগামী ২৭ সেপ্টেম্বর রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। এ মামলায় দোষীসাব্যস্ত হলে কারাদণ্ডের পাশপাশি রাজনীতিতে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন ইংলাক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ