রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে রাশিয়ায় ১১ লাখ মানুষের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমার সরকারের সহিংস নিপীড়নের বিরুদ্ধে রাশিয়ায় প্রায় ১১ লাখ মানুষ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে।

সোমবার রাশিয়ার মুসলিম অধ্যুষিত চেচনিয়ায় ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার দেখা যায়। রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমার সরকারের নিপীড়ন বন্ধের দাবি জানানো হয় এসব ব্যানারে। বিক্ষোভে অংশ নেয়া লাখ লাখ মানুষ গ্রোজনিতে মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রধান ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির ছবিতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান।

গ্রোজনি’র বিক্ষোভে অংশ নেয়া অনেকের হাতে ‘মিয়ানমারে গণহত্যা বন্ধ কর’, ‘রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ কর’ ও ‘মিয়ানমারের মুসলিম হত্যা বন্ধ কর’ সম্বলিত ব্যানার ও পোস্টার দেখা যায়।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওই প্রতিবাদ সমাবেশে প্রায় ১১ লাখ মানুষ অংশ নিয়েছে। এদের মধ্যে অনেকেই প্রতিবেশী অঞ্চলগুলো থেকে আসেন। চেচনিয়ার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত গ্রোজনির কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর রোহিঙ্গা মুসলিমদের জন্য প্রার্থনার মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ