বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধন করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে আসা রোহিঙ্গাদের নিবন্ধনের আওতায় আনতে যাচ্ছেন সরকার। এ লক্ষে রোহিঙ্গা প্রবেশের ১৭টি পয়েন্টে শুরু হবে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন।

শুক্রবার কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মিয়ানমার সীমান্তবর্তী ১৭টি পয়েন্টে স্থানীয় পাসপোর্ট অফিসের সহায়তায় বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। রোহিঙ্গা বিষয়ক নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

খালেদ মাহমুদ জানান, ইতিমধ্যেই জেলা প্রশাসক কার্যালয়ে রোহিঙ্গা বিষয়ক একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ২০১৬ সালের শুরু থেকে যেসব রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তাদের বয়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হবে। এজন্য ১৭টি পয়েন্ট সনাক্ত করা হয়েছে।

এসব পয়েন্টে তাদের ডিজিটাল নিবন্ধন করা হবে। এজন্য স্বেচ্ছাসেবকও নেয়া হবে। এছাড়া গতকাল থেকে রাস্তায় থাকা রোহিঙ্গাদের ক্যাম্পের ভেতর নিয়ে যাওয়ার উদ্যোগের কথাও জানান তিনি।

এদিকে প্রতিদিনের মতো শুক্রবারও সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে রোহিঙ্গারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ