রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রোহিঙ্গা মুসলিমদের জন্য সৌদি আরব যা করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ : রোহিঙ্গা মিডিয়া সেন্টারের পরিচালক সালেহ আবদুশ শাকুর সৌদি আরবকে রোহিঙ্গা মুসলিমদের সবচেয়ে বড় সহযোগী অবহিত করেছেন। তিনি বলেছেন, সৌদি আরব বিগত কয়েক বছরে লক্ষাধিক রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছে।কোনো প্রকার ফি ব্যতীত তাদেরকে ‘ইকামা’ দিয়েছে। ফলে তারা চাকরি, শিক্ষা ও চিকিৎসা লাভ করছে।

আরবি গণমাধ্যম আল বালাগের এক  প্রতিবেদনে সালেহ আবদুশ শাকুর এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের রোহিঙ্গা মুসলিমরা সৌদি আরবের চেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় নেই। চার বছর পূর্বে রোহিঙ্গা মুসলিমদের অবস্থার উন্নতির জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করে। যার অধীনে তাদের জন্য স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থাকে সহজ করা হয়।

সৌদি সহযোগিতার ফলে একদল তরুণ রোহিঙ্গা আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত হচ্ছে। যারা রোহিঙ্গাদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় কাজ করতে পারবে।

এখনো কোনো রোহিঙ্গা মুসলিম সৌদি আরবে পৌঁছালে সে সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেন রোহিঙ্গা মিডিয়া সেন্টারের পরিচালক সালেহ আবদুশ শাকুর।

সূত্র : ডেইলি পাকিস্তান

আরাকানের স্বাধীনতা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান অসম্ভব: মাওলানা লিয়াকত আলী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ