বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করলেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দলের চলমান ত্রাণ কার্যক্রম পরিদর্শন ও তাতে অংশগ্রহণ করেছেন। এ সময় তিনি রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন

আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছেন তিনি।

১১টায় জেলা প্রশাসকের সাথে এক মতিবিনিময়ে মিলিত হন পীর সাহেব চরমোনাই এবং সরকারি ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান করেন।

এরপর তিনি কুতুপালনং, বালুখালী দাখিল মাদরাসা ক্যাম্প, লেদা ক্যাম্প পরিদর্শন ও শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

তার সফরসঙ্গী রয়েছেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা আতাউর রহমান আরেফী, এ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, ছাত্রনেতা জি এম রুহুল আমীন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, আলহাজ্ব জান্নাতুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শাহপরীর দ্বীপে ইসলামী আন্দোলনের ৩ লঙ্গরখানা

রোহিঙ্গা শিবিরের হিরো ৩ : দেলাওয়ার হোসাইন সাকী

মুফতি রেজাউল করীম বিকেলে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইসলামী আন্দোলনের ত্রাণ টিমের স্বেচ্ছাসেবকসহ অন্যান্য সকলের সাথে মতবিনিময় করেন। তিনি সকলকে রোহিঙ্গাদের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কাজ করে যাওয়ার তাগিদ প্রদান করেন।

এ সময় তিনি বলেন, মিয়ানমারের সামরিক জান্তা ও অংসান সুচির খুটির জোর কোথায় তা খুঁজে বের করতে হবে। সুচি রক্ত পিপাসু খুনী। তার বিচার হতে হবে। রোহিঙ্গাদের অনেক কিছু প্রয়োজন। তাই ত্রাণ নিয়ে যারাই আসবে তাদেরকে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণে সহযোগিতা সরকারকে করতে হবে এবং যারা শরণার্থী হয়ে আমাদের কাছে আশ্রয় নিয়েছেন তাদের সকল ধরণের নিরাপত্তা বিধান করাও আমাদের এবং সরকারের দায়িত্ব-কর্তব্য।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ