শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হুমকির মুখেও স্বাধীনতার প্রশ্নে গণভোট চলছে কুর্দিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের কুর্দিস্তান অঞ্চলের স্বাধীনতা প্রশ্নে অনুষ্ঠিত বিতর্কিত গণভোটে অংশ নিতে গণভোট শুরু হয়েছে। তবে নিজ দেশের অখণ্ডতা রক্ষায় প্রযোজনীয় পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। খবর বিবিসি

ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি দাবি করেন, এই গণভোট অসাংবিধানিক এবং শান্তির জন্য হুমকি স্বরূপ। সেই সঙ্গে তিনি জানান, দেশের অখণ্ডতা রক্ষায় তারা প্রযোজনীয় পদক্ষেপ নেবেন। তবে সেই পদক্ষেপ কী হতে পারে তা তিনি পরিষ্কার করে বলেননি।

কুর্দিস্তানের সীমান্ত ও তেলের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে আল-আবাদির সরকার। তারা কুর্দিস্তান অঞ্চলে থাকা আন্তর্জাতিক সীমান্ত পোস্টগুলোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার ওই অঞ্চলের প্রধান রপ্তানি পন্য তেল না কিনতে বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

তবে ইরাকি কুর্দিদের নেতা মাসুদ বারজানি দাবি করেন, স্বাধীনতাই হচ্ছে তার জনগণের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায়। তিনি আরও জানান, তাদের এই গণভোট আইএসের বিরুদ্ধে লড়াইয়ে কোনও প্রভাব ফেলবে না।

উল্লেখ্য, ইরাকের উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চলটি শাসন করছে কুর্দিস্তান আঞ্চলিক সরকার। ২০০৫ সালের নতুন ইরাকি সংবিধানে তাদের শাসনক্ষমতা স্বীকার করে নেয়া হয়। ইরাকের মোট জনসংখ্যার ১৫-২০ শতাংশ কুর্দি জনগণ। তবে সিরিয়া, ইরান আর তুরস্ক মিলিয়ে তিন থেকে চার কোটি কুর্দি জাতির মানুষ রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ