রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাষ্ট্র হিসেবে ইন্টারপোলের সদস্যপদ পেলো ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে সদস্য পদ প্রদান করেছে। আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে ফিলিস্তিনের বড় সাফল্য এটি। সংস্থাটি তাদের ওয়েবসাইট ও টুইট একাউন্ডে ফিলিস্তিন রাষ্ট্র ও সোলেমান দ্বীপপুঞ্জকে সদস্য পদ প্রদানের ঘোষণা দিয়েছে।

ইন্টারপোলের ১৯২টি দেশের প্রদত্ত ভোটের ভিত্তিতে এ সিন্ধান্ত নেয়া হয়েছে। তবে ইন্টারপোল এখনো জানাই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে সদস্য পদ প্রদানের পক্ষে কতোটি ভোট পড়েছে। এর আগে ইসরাইলের প্রচণ্ড বিরোধিতার মুখে ইউনেস্কো ফিলিস্তিনকে সদস্য পদ প্রদান করে।

ইসরাইলের লবিস্ট্র গ্রুপগুলো ফিলিস্তিন যেনো কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্য হতে না পারে সে চেষ্টায় করে যাচ্ছে। এমনকি ইউনেস্কো সদস্য পদ প্রদানের পর তাতে অর্থপ্রদান বন্ধ করে দিয়েছে।

ফিলিস্তিন ২০১২ সালে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে।

এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতসহ পঞ্চাশটির অধিক আন্তর্জাতিক সংস্থা ও চুক্তিভূক্ত হয়েছে।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ