শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গুজবে কান দিয়ে মুম্বাইয়ে পদপিষ্ট হয়ে নিহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুম্বাইয়ের এলফিনস্টেন স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণ গেছে ২২ জনের। আহত হয়েছেন অন্ততপক্ষে ৩০ জন। এঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে স্টেশনের ওভারব্রিজে ছিল প্রচণ্ড ভিড়। হঠাৎ গুজব ছড়ায় ব্রিজ ভেঙে পড়ছে। আবার এমনও গুজব ছড়ায় শর্ট সার্কিট হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে উপস্থিত লোকজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন যাত্রীরা।

সেই হুড়োহুড়িতেই পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল, মেডিক্যাল টিম পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল সে বিষয়ে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

এলফিনস্টোন স্টেশনের এই ওভারব্রিজ দিয়ে প্রতি দিন প্রচুর যাত্রী যাতায়াত করেন। টিভি রিপোর্ট বলছে, এ দিন প্রবল বৃষ্টির কারণে সেতুর উপর প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। দিনের ব্যস্ত সময়, তাই ভিড়ও ছিল যথেষ্ট।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ