শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইতালিতে বাংলাদেশি যুবকের অস্বাভাবিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইতালি: ইতালির রাজধানী রোমের লিদো দি অসটিয়া নামক স্থানে আজ এক বাংলাদেশি যুবকের মৃতদেহ পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ইতালির কারাবিনিয়েরি পুলিশ ধারণা করছে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

মিলন সৈয়াল নামের ওই বাংলাদেশি যুবকের বাড়ি বাংলাদেশের শরিয়তপুরে। তার বয়স ৩৪ বছর। তিনি দীর্ঘ দিন ইতালির রোমে বসবাস করতেন। সদ্য বিবাহিত মিলনের আরো দুই ভাই রোমে বসবাস করেন।

গত এক সপ্তাহ যাবত মিলনের চলাফেরা, উঠাবসা সম্পর্কে স্থানীয় বাংলাদেশি কম্যুনিটির কারো কাছে বিশেষ কোনো তথ্য থাকলে তা স্থানীয় প্রশাসন কে জানাতে অনুরোধ করা হয়েছে।

বিশেষ করে গত রবিবার থেকে তার চলাফেরায় কোনো অস্বাভাবিকতা বা কারো সাথে তার কোনো বিরোধের খবর জানা থাকলে রোমের কারাবিনিয়েরি পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

এ হত্যাকাণ্ডে রোমের বাংলদেশি কম্যুনিটি ভিত্তিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে রোমের কারাবিনিয়েরির সাথে যোগাযোগ করা হলে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তারা বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করে।

মিলনের সহদরদের সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। তার লাশের পোস্টমার্টেম শেষে এখন রোমের একটি হিম ঘরে রাখা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ