শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফিলিস্তিনে শান্তি ফেরাতে হামাস-ফাতাহর চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফিলিস্তিনের জাতীয় স্বার্থ সামনে রেখে প্রতিদ্বন্দ্বী সংগঠন হামাস ও ফাতাহ একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার হামাস সংগঠনের প্রধান ইসমাইল হানিয়েহ এক বিবৃতিতে ওই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি।

কায়রো থেকে দুপুর নাগাদ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

হানিয়েহ এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার সকালে মিসরের পৃষ্ঠপোষকতায় ফাতাহ এবং হামাস একটি চুক্তিতে পৌঁছেছে।

২০০৭ সালে পশ্চিমা সমর্থিত মূল ধারার ফাতাহ পার্টি হামাসের সঙ্গে লড়াই করে গাজার নিয়ন্ত্রণ হারায়। কিন্তু গত মাসে মিসরের মধ্যস্ততায় ফাতাহ সমর্থিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে গাজার ক্ষমতা অর্পনের বিষয়ে একটি চুক্তিতে সম্মতি জানায় হামাস।

২০১১ সালের কায়রো চুক্তি বাস্তবায়নের লক্ষ্যেই এই দুই রাজনৈতিক দলের নেতারা কায়রোতে বৈঠক করেছেন। এর ফলে দীর্ঘ ১০ বছরের রাজনৈতিক দ্বন্দ্বের অবসান হবে বলে আশা করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ