শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আহ্বান কফি আনানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ঘরে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।

তিনি বলেছেন, ক্যাম্পে নয়, রোহিঙ্গাদের ঘরে ফিরিয়ে নিন।

রোহিঙ্গা সমস্যা নিয়ে গতকাল শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকের পর এক অনানুষ্ঠানিক আলাপে মিয়ানমার সরকারের প্রতি তিনি এ আহ্বান জানান।

তিনি আরো বলেন, 'রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেওয়ার পরিবেশ তৈরি করুন, যাতে তারা সেখানে নিরাপত্তার আঁচ অনুভব করে। একই সঙ্গে সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাখাইন রাজ্য পুর্নর্গঠনে তাদের সহায়তা করুন। '

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি বলেছিলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আলোচনা চলছে। তবে কী পদ্ধতিতে তাদের ফেরত নেওয়া হবে এ বিষয়ে কোনো সদুত্তর দেননি তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ