রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

১৮ অক্টোবর দেশে ফিরবেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে বহু জল্পনা কল্পনা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১৮ অক্টোবর লন্ডন থেকে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, ১৮ অক্টোবর বিকেল পাঁচটা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে খালেদা জিয়ার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

ওইদিন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়াকে দেখার জন্য বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও জানান শায়রুল কবির।

এর আগে শনিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চলতি সপ্তাহেই খালেদা জিয়া দেশে ফিরবেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আমি বলছি, উনি (খালেদা জিয়া) খুব শিগগিরই দেশে আসছেন। আমি আশা করি, এই সপ্তাহেই উনি দেশে আসবেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়া দেশে ফিরলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ