শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

তাজমহল নিয়ে আমি গর্বিত; মমতা ব্যানার্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তাজমহল ‘বিশ্বাসঘাতকদের’ তৈরি, বিজেপির আইনপ্রণেতা সঙ্গীত সোমের এমন মন্তব্যের বিষয়ে জিজ্ঞেস করা হলে মমতা বলেন,  মন্তব্য করতে লজ্জাই লাগছে আমার। ব্রিটিশ আমলে অনেক কিছু নির্মাণ করা হয়েছে। সেগুলোও তো ঐতিহ্যের অংশ। তাজমহল নিয়ে আমি গর্বিত।

তিনি বলেন, “আমাদের রাজ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে। এটি নিয়ে আমরা গর্বিত। এমনকি পার্লামেন্টও (ভবন) ব্রিটিশ আমলেই তৈরি হয়েছিল। মন্ত্রীদের দপ্তরগুলো, নর্থ ব্লক, সাউথ ব্লকও তাদেরই নির্মিত।”

চলতি মাসের প্রথমদিকে উত্তর প্রদেশের পর্যটন ব্রুশিয়ার থেকে তাজমহলকে বাদ দেওয়ার পর থেকে এ নিয়ে ভারতজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়। পর্যটনের তালিকা থেকে বাদ দেওয়ার আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই স্থাপনা ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে না।

এই বিষয়টিকে বিজেপির ‘রাজনৈতিক এজেন্ডা’ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

“আমি এর তীব্র নিন্দা জানাই। একটি সরকার তাদের পর্যটন ব্রুশিয়ার থেকে তাজমহলকে কীভাবে বাদ দেয় তা জানা নেই আমার,” বলেন তিনি। দেশের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন নিয়েও উষ্মা প্রকাশ করেন তিনি।

“মুঘলসরাইয়ের নাম পরিবর্তন করে একজন বিজেপি নেতার নামে রাখা হয়েছে। কোনো নেতার প্রতি আমার অশ্রদ্ধা নেই। এটি আমাদের সংস্কৃতি নয়। কিন্তু এরপর তারা যদি ইন্ডিয়ার নাম পরিবর্তন করতে চায়, কোথায় যাবো আমরা?”

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ