শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জামিন পেলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিন পেলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। দুর্নীতির দুই মামলায় আজ আদালতে আত্মসমর্পণের পর তাকে জামিন দেয়া হয়।

জানা যায়, এক লাখ টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। তবে এরপর অনুমতি না নিয়ে খালেদা বিদেশ যেতে পারবেন না বলেও আদেশ দেন আদালত। খালেদা জিয়া ছাড়া বাকি আসামিদের জামিন নামঞ্জুর হয়েছে।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারের কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালত ১ লাখ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, চিকিৎসার জন্য গত তিন মাস ধরে লন্ডনে অবস্থান করছিলেন খালেদা জিয়া। এর মধ্যেই গত ১২ অক্টোবর দুর্নীতির দুই মামলায় জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান আদালতের কার্যক্রম শুরু করেন বেলা ১১টা ৪মিনিটে। খালেদা জিয়া আদালতে পৌঁছান ১১টা ১৭ মিনিটে। ১১টা ১৯ মিনিটে আদালতে প্রবেশের পর খালেদা জিয়া আদালতের অনুমতি নিয়ে এজলাসের সামনে একটি চেয়ারে বসেন।

কার্যক্রম শুরুর পর খালেদা জিয়ার পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। দুদকের পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন কাজল।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আবেদনে আপত্তি দেন দুদকের আইনজীবী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ