রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসরাইলি প্রতিনিধিকে বের করে প্রশংসিত তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ
বিশ্ব ডেস্ক

রাশিয়ায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) বৈঠক থেকে এক ইসরাইলি প্রতিনিধিকে বের করে দিয়েছিলেন কুয়েতের স্পিকার মারজুক আল ঘানিম।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিষয়টি নিয়ে মারজুক আল ঘানিমকে একটি প্রশংসাসূচক চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে মাহমুদ আব্বাস এমন সাহসী কাজের জন্য স্পিকারকে ধন্যবাদ জানান। এমনকি এ কাজের জন্য কুয়েতের অন্যান্য নেতারাও ঘানিমের প্রশংসা করছেন।

মাহমুদ আব্বাস বলেছেন, এটি একটি শক্তিশালী জবাব ও সাহসী কাজ।

তিনি আরও বলেন, আপনি সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনে নেসেট সদস্যের প্রতি যে আচরণ করেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য।

সম্মেলনে কুয়েতের স্পিকারের পাশাপাশি তিউনিশিয়ার এক নারী এমপিও ইসলায়েলের প্রতি অভিযোগ এনেছেন। তিনি বলেন, ফিলিস্তিনি এমপিদের ধরে নিয়ে মারধর ও অন্যান্য নির্যাতনের মাধ্যমে আইপিইউ সম্মেলনে উপস্থিত হতে বাধাগ্রস্ত করা হয়েছে।

এর পরেই কুয়েতি পার্লামেন্টের স্পিকার আল ঘানিম ইসরাইলের প্রতিনিধির প্রতি বলেন, আপনার যদি লজ্জা থাকে তাহলে এই হল ত্যাগ করুন। কারণ আপনারা শিশু হত্যাকারী, নারী নির্যাতনকারী।

অনুষ্ঠানে হামাসের প্রধান ইসমাঈল হানিয়াসহ ফিলিস্তিনের অন্যন্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বৈঠকে ফিলিস্তিনের উপর ইসরায়েলের চালানো আগ্রাসনের উপরও আলোচনা করা হয়।

সূত্র: মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ