শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

কাতালানের পুজেমনসহ চার নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতালোনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও স্বাধীনতাকামী নেতা কার্লেস পুজেমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে স্পেণ সরকার। এছাড়াও আরো চারজনের নামে পরোয়ানা জারি করা হয়।

এই সপ্তাহের শুরুর দিকে পুজেমনসহ ওই চার নেতা বেলজিয়ামে চলে যান। তবে বেলজিয়াম সরকার এই গ্রেফতারি পরোয়ানা খতিয়ে দেখবে বলে জানিয়েছে।

এর মধ্যেই সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজেমনসহ সদ্য ভেঙ্গে দেয়া আঞ্চলিক সরকারের আরো চার সাবেক মন্ত্রীর নামে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেনের একজন বিচারক।

তবে, পুজদেমন জানিয়েছেন, ন্যায় বিচার করা হবে এমন নিশ্চয়তা না পেলে তিনি স্পেনে ফিরবেন না।

এর আগে গতকালও কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের ক্ষমতাচ্যুত আট মন্ত্রীকে আটক করে জেলে নেয়া হয় এবং এই ঘটনার প্রতিবাদে বার্সেলোনাসহ কাতালোনিয়ার অনেকগুলো বড় শহরে বিক্ষোভে নামে সাধারণ মানুষজন। সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ