শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

১১ দিনের এশিয়া সফরে ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দীর্ঘ ১১ দিনব্যাপী এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরে তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপপাইনে যাবেন।

গত ২৫ বছরের মধ্যে এশিয়ায় এটাই কোনো মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘ সফর বলে শনিবার বিবিসি অনলাইন জানিয়েছে।

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম পরিচালনা ইস্যুতে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিয়ে এ সফরে সংশ্লিষ্টদের দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।

পিয়ংইয়ংয় ইস্যুতে দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনকে ঐক্যবদ্ধ হয়ে আরো শক্তিশালী অবস্থান নেওয়ার প্রত্যাশার কথা জানেয়েছেন ট্রাম্প।

এই সফরের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মার্কিন সেনা কমপ্লেক্সে পরিদর্শন করবেন। ভিয়েতনামে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন সামিটে যোগ দেবেন। পরে তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন।

১৯৯১ সালের শেষ দিকে এবং ১৯৯২ সালের শুরুতে এশিয়ায় সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এমন দীর্ঘ সফর করেন জর্জ এইচ ডাব্লিউ বুশ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ