শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আমরা না থাকলে হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না: আ’লীগকে ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৪ দলীয় জোটকে এক টাকার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেছেন, আপনারা এক টাকার মালিক নন, ৮০ পয়সার মালিক। এরশাদ, ইনু, দিলীপ বড়ুয়া ও মেননকে নিয়ে আওয়ামী লীগের এক টাকা হয়েছে।

তিনি বলেন, আমরা যদি না থাকি তবে ৮০ পয়সা নিয়ে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরতে হবে। হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না।

বুধবার বিকালে কুষ্টিয়ার মিরপুর ফুটবল মাঠে জাসদের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি কারও দয়ায় মন্ত্রী হইনি, শেখ হাসিনা আমায় বিশ্বাস করে মন্ত্রী বানিয়েছেন। আমি সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছি।

তিনি বলেন, দেশ, গণতন্ত্র, মানুষ ও মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করেছি। আর সেই ঐক্যের ফসল হিসেবে শেখ হাসিনা এ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা গর্বিত যে শেখ হাসিনা তার ওয়াদা রেখেছেন।

ইনু বলেন, শেখ হাসিনা রাজাকারদের বিচার করেছেন, জঙ্গিদের দমন করেছেন। তাই তিনি বাংলাদেশের নেত্রী আর খালেদা জিয়া পাকিস্তানের। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের নেত্রী, খালেদা জিয়া রাজাকারের নেত্রী।

সূত্র: যুগান্তর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ