শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘পর্যবেক্ষক’ নিবন্ধন পেতে ইসিতে ১৯৯ সংস্থার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধিত হতে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) তে আবেদন করেছে ১৯৯ সংস্থা। বর্তমানে ১২০টি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা রয়েছে।

গতকাল মঙ্গলবার আবেদনের শেষ দিন।

বর্তমানে নিবন্ধিত সংস্থাগুলো ২০১১ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে । গত ৩০ জুন তাদের নিবন্ধনের সময় শেষ হয়।

নতুন নিবন্ধনের জন্য গত ২৩ অক্টোবর আবেদনপত্র আহবান করা হয়। এ বিষয়ে আগের নীতিমালা সংশোধন করে গত ২৬ সেপ্টেম্বর নতুন নীতিমালাও প্রণয়ন করা হয়েছে।

ইসি সচিবালয় সূত্র জানায়, নীতিমালা অনুসারে যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে নিবন্ধনের উপযুক্ত সংস্থাগুলোর তালিকা প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণের জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে।

কোন সংস্থার বিরুদ্ধে কেউ আপত্তি জানালে সে আপত্তির সমর্থনে প্রমান দাখিল করতে হবে। আপত্তি না পাওয়া গেলে নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর ১০ কার্যদিবসের মধ্যে কমিশন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। আর পাওয়া গেলে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানী গ্রহণ করে কমিশন সিদ্ধান্ত নেবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ