মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

ডাকাত ধরতে গিয়ে গুলিতে প্রাণ হারালেন ৩ ব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৌড়ে ডাকাত ধরতে গিয়ে গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার রাতে ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরভদ্রাসনের মো. সাজ্জাদ মৃধা ও সেন্টু মৃধা এবং সদরপুরের মালেক খান।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ ভক্ত জানান, রাত দুইটার দিকে কয়েকজন ডাকাত উপজেলার মৃধাডাঙ্গী এলাকায় আনাস ফকিরের বিয়ে বাড়িতে ডাকাতি করে মালামাল লুট করে। বাড়ির লোকজন ডাকাতির খবর মাইকে প্রচার করলে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা স্পিড বোটযোগে পালানোর সময় গ্রামবাসীর উপর গুলি চালালে চারজন গুলিবিদ্ধ হন।

আহতদের ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. সাজ্জাদ মৃধা (৩০) ও সেন্টু মৃধা (২৮) মারা যায়। নিহতরা চাচাতো ভাই। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আলামিন ফকিরকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাড়ির গৃহকর্তা সামছুল ফকির জানান, তার ছেলের বিয়ের দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। রাতে বাড়ির সবাইকে জিম্মি করে ডাকাতরা ৪৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়।

অন্যদিকে ফরিদপুরের সদরপুর থানার ওসি হারুন-অর রশিদ জানায়, রাতে ঢেউখালি ইউনিয়নের মুন্সিরচর এলাকায় সুলতান খা’র বাড়িতে ডাকাতরা হানা দেয়। এ সময় বাড়ির লোকজন তাদের প্রতিরোধ করতে গেলে ডাকাতের গুলিতে মালেক খাঁ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়।

মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ