শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আজ বসছে দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৪টায়বসছে দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন।এটি হচ্ছে চলতি বছরের শেষ অধিবেশন।

এর আগে বিকাল ৩টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ বৈঠকেও সভাপতিত্ব করেন। এতে অধিবেশনের সময়সীমা নির্ধারণ হয়।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। সংবিধানে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন ডাকা হয়েছে।

আজ শুরু হতে যাওয়া অধিবেশনেও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে। এছাড়াও সদ্য সমাপ্ত সিপিএ সম্মেলন সফলভাবে করা নিয়েও আলোচনা হবে।

গত অধিবেশন সংক্ষিপ্ত হলেও রোহিঙ্গা সংকট এবং সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। ওই দুটি ইস্যুতে সাধারণ আলোচনাও হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ