রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শহিদ পরিবারকে সহায়তা করলে ফিলিস্তিনকে অর্থ দেবে না যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি ফিলিস্তিন কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ ও হামাসের উপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিল সর্বসম্মতভাবে পাস করেছে।

গত বুধবার বিলটি পাস হয়।

‘টেইলর ফোর্স অ্যাক্ট’ নামের এ বিলে বলা হয়েছে, যেসব ফিলিস্তিনি নাগরিক ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর হাতে শহিদ হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ না করলে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দেয়া হবে না।

মার্কিন প্রতিনিধি পরিষদের এ কমিটি ‘হামাস হিউম্যান শিল্ডস প্রিভেনশন অ্যাক্ট’ নামে আরেকটি বিলের মাধ্যমে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ বিলে বলা হয়েছে- বিশ্বের যেসব সরকার, প্রতিষ্ঠান বা ব্যক্তি হামাসকে আর্থিক কিংবা বস্তুগত সহায়তা দেবে তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

বিলটি এখন আইন পরিণত করার প্রক্রিয়া হিসেবে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে তোলা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ