রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

আবারও বিশ্বের শীর্ষ ধনী দেশের স্বীকৃতি পেলো কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

আবারও বিশ্বের শীর্ষ ধনী দেশের স্বীকৃতি পেলো কাতার। আন্তর্জাতিক অর্থ সংস্থা আইএমএফ-এর প্রকাশিত জরিপে এ তথ্য উঠে এসেছে।

গত  অক্টোবর মাস পর্যন্ত প্রদত্ত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে ধনী দেশের তালিকা তৈরি করেছে আইএমএফ। মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা (পিপিপি) অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়।

কাতারের মাথাপিছু বার্ষিক ক্রয়শক্তির ক্ষমতা ১ লাখ ২৪ হাজার ৯৩০ মার্কিন ডলার। গত বছরের তুলনায় ১৫ হাজার ডলার কম।

২য় স্থানে রয়েছে লুক্সেমবার্গ। এ দেশের মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা  ১ লাখ ৯ হাজার ১১৯ মার্কিন ডলার।

৩য় স্থানে রয়েছে নগররাষ্ট্র সিঙ্গাপুর।সিঙ্গাপুরের মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা ৯০,৫৩০ ডলার।

ব্রুনাই আছে চতুর্থ স্থানে। এ দেশে মাথাপিছু বার্ষিক ক্রয়শক্তির ক্ষমতা  ৭৬ হাজার ৭৪০ মার্কিন ডলার।

৭ম স্থানে কুয়েত ও ৮ম স্থানে রয়েছে আরব আমিরাত।

বাংলাদেশের অবস্থান ১৪৩ তম। মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা ৪,২১০ডলার।

৭,১৭০ ডলার মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা নিয়ে ভারতের স্থান ১২৬ নম্বরে এবং ৫৩৫০ ডলার মাথাপিছু ক্রয়ক্ষমতা নিয়ে পাকিস্তানের স্থান ১৩৭তম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ